NCPI on KMC Election। পুরভোটে জোট কতটা প্রয়োজন তা বিজেপিকে বোঝাতে মরিয়া NCPI সাংসদরা!
ABP Ananda LIVE : NCPI-এর সাংসদদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট অবধি গেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। NCPI সাংসদরা জবাব দিতে স্পিকারের কাছে আরও সময় চেয়েছেন। সুপ্রিম কোর্টও তাদের নোটিস ইস্য়ু করতে বলেছে। এরমধ্যেই পুরভোটে NCPI বিজেপির হাত ধরতে চাইলেও, বারবার কার্যত প্রত্যাখ্য়ান করছে রাজ্য় বিজেপি। বুধবার ফের একবার শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন পুরভোটে একা লড়তে চায় বিজেপি। কিন্তু, তারপরও কার্যত নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা বিজেপিকে বোঝাতে মরিয়া যে জোট কতটা প্রয়োজন! এরমধ্যেই, NCPI-কে কড়া আক্রমণ শানিয়েছেন রাজ্য়ের মন্ত্রী ও হাওড়া থেকে বিজেপি বিধায়ক উমেশ রাই। সবমিলিয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা।
পুরভোটে একা লড়েই বোর্ড তৈরি করতে সক্ষম বিজেপি। এবার NCPI-এর জোটপ্রস্তাব খারিজ করলেন শমীক ভট্টাচার্য। 'যাদের বিরুদ্ধে বিজেপির লড়াই, তাদের বিরুদ্ধেই NCPI-এর লড়াই', জোট নিয়ে আশাপ্রকাশ করে প্রতিক্রিয়া কাকলি ঘোষদস্তিদারের






















