Kolkata Fire News: জ্বলছে বিরাট এলাকা, পুড়ে ছাই '১৩০০ দোকান' | Khidirpur| ABP Ananda Live
ABP Ananda Live: খিদিরপুর বাজারে আগুন। রাত ১টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন। যদিও দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের। খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে, অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
মহারাষ্ট্রের পুণেয় ভেঙে পড়ল সেতু। এখনও অবধি ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ৫। ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিন পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুরনো জরাজীর্ণ সেতুতে কীভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


















