Kolkata Hotel Fire: "CESC কী করে অনুমতি দিয়েছে? ফায়ার লাইসেন্স...", প্রশ্ন Agnimitra Paul-এর
Agnimitra Paul on Kolkata Hotel Fire: "আজকে যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে ১০টা গেস্ট হাউস আছে। ৬ জন পুরুষ, ২ জন মহিলা, একজন শিশুর মৃত্যু হয়েছে। ১০০ দিনের মধ্যে কলকাতার মধ্যে কে দু'নম্বরি করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে দশটা গেস্ট হাউস চালাচ্ছে, সেটা বোঝা সম্ভব নয়। এতে সময় লাগে। আমি তো CESC কে বলব। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনও যুক্তিই নেই। একটা AC চালানোর কথা, দশটা AC চালাচ্ছে। CESC কী করে অনুমতি দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। ৮০ জনকে বাঁচানো হয়েছে। ১৫ বছর ধরে কোনও অডিট হয়নি", বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ আগুন। ভিতরে আটকে দমবন্ধ হয়ে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ৬। হোটেলে আগুন, মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ১ জন শিশু। সব মিলিয়ে হোটেল থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। হোটেল মালিক ও বেশ কয়েকজন হোটেল কর্মী পলাতক। হোটেলের পিছনে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরের কাছেই আগুন। শর্টা সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে পৌঁছল ফরেন্সিক টিম। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ।





















