Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Kunal Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে কাল দুপুর ২ টোয় বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি। নেত্রীর সৌজন্যে তৃণমূলের দল-প্রতীকে জিতে আসা প্রত্যেক বিধায়ক এই প্রতিবাদে সামিল হবেন এই আশা করি। একমাত্র যাঁদের রক্তের মধ্যে বেইমানি আছে, তাঁদের ধরছি না', সারা বাংলার তৃণমূল কর্মী ও সমর্থকরা নজর রাখবেন, পোস্ট কুণাল ঘোষের।
প্রসঙ্গত, হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূলকর্মী বিরজু কেওতকে গ্রেফতার করেছিল পুলিশ। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার গাড়িতে কাদা লেপে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমার গাড়িতে বিজেপির লোকেরা ইট মেরেছে, অভিযোগ মমতার।






















