Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
ABP Ananda LIVE : সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, গ্রেফতার ৩। নদিয়ার নাকাশিপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অভিযুক্ত ১১।অভিযুক্তদের মধ্যে ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ ।গ্রেফতার শাহজাহান শেখ, হাসমত শেখ, বিদ্যুৎ সরকার ।'নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমি জবরদখল'।সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরির অভিযোগ।কোর্টের কড়া নির্দেশের পরেই তৎপর পুলিশ, গ্রেফতার ৩।ধৃত ৩জনই ভাইপোর অনুগামী, দাবি অভিযোগকারীর।
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির আরেক মামলায় অভিষেকের PA-র খোঁজে পুলিশ। নিউ আলিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় FIR-এ নাম রয়েছে সুমিত রায়ের। সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া নিয়েও বিল না মিটিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই। সেই সূত্রেই দায়ের হয়েছে এফআইআর এবং সেখানে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়-সহ একাধিক তৃণমূল নেতার। সেই মামলাতেই এবার পুলিশের নজরে অভিষেকের PA. অন্যদিকে, শালবনি থানার প্রতারণা মামলায় এখনও বেপাত্তা সুমিত রায়।
গত ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। শালবনিতে জমি জালিয়াতি মামলার তদন্তে সুমিত রায়ের খোঁজে রয়েছে পুলিশ, চলেছে তল্লাশি অভিযান। এই মামলায় আগেই গ্রেফতার হন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। প্রাক্তন তৃণমূল বিধায়ককে জেরায় অভিষেকের PA-র নাম উঠে আসে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

















