এক্সপ্লোর
CPM Rally: মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল বামেদের
যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগেও সরব হবেন বাম নেতৃত্ব। বামেদের মিছিল রামলীলা পার্ক থেকে শুরু হয়ে মল্লিকবাজার, জোড়া গির্জা হয়ে পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে শেষ হবে।
জেলার
মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















