এক্সপ্লোর
Malay Ghatak: কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। ABP Ananda Live
কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না চিঠি দিয়েছেন মন্ত্রী, খবর ইডি সূত্রে। এর আগে মলয় ঘটক ইডি-কে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না। ইডি সূত্রে দাবি, আদালতের নির্দেশ মেনে প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয় ঘটককে ডাকা হচ্ছে। কিন্তু তিনি বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন বলে দাবি ইডি-র। বিষয়টি আদালত অবমাননার সামিল বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, এ নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হচ্ছে
জেলার
রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















