এক্সপ্লোর
Malda : ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এফআইআর বিডিওর
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মালদার রতুয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিডিও। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা ও বাহারাল গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৬৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের ৩ কর্মীকে বরখাস্ত করা হয়। ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের মদতেই দুর্নীতি চলছে, দাবি বিজেপির। অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া শাসকদলের।
মালদা
মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২
আরও দেখুন





















