Malda Shootout: ইংরেজবাজারের শোভানগরে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
মালদায় ভর সন্ধ্যায় শ্যুটআউট। তৃণমূল (TMC) কর্মী নেপাল চৌধুরীকে লক্ষ্য করে গুলি। ইংরেজবাজারের শোভানগর এলাকায় শ্যুটআউট। গুলিবিদ্ধ ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গুলি, খতিয়ে দেখছে পুলিশ।
জ্বালানির মূল্যবৃ্দ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল ঘিরে উত্তপ্ত জামুড়িয়া। মিছিলে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ। সিপিএম (CPM) এবং বিজেপি (BJP) থেকে আসা কর্মীদের নিয়ে মিছিল ঘিরে উত্তেজনা।
গৃহবধূর সম্মানহানির প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। বাড়ি জগাছা ব্লকের সাপুই পাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এক গৃহবধূকে কটুক্তি করে কয়েকজন যুবক। অভিযুক্তরা তৃণমূলকর্মী বলেই পরিচিত। ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা রূপা মণ্ডল।





















