এক্সপ্লোর

Nabanna: নবান্নে বৈঠক মমতা-কেজরিওয়ালের, কী প্রতিক্রিয়া দিলীপের ?

নবান্নে (Nabanna) বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। এসেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। বিজেপি বিরোধী প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হওয়ার কথা নবান্নে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট নিয়ে আলোচনা, খবর সূত্রের। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আমলা নিয়ন্ত্রণের অভিযোগ আম আদমি পার্টির। অ-বিজেপি রাজ্যগুলির কাছে একজোট হওয়ার আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর। এবিষয়েও মমতা-কেজরিওয়াল আলোচনা হতে পারে, খবর সূত্রের।

প্রেক্ষাপট...
অবিজেপি দলগুলির প্রধান ও অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগেও বৈঠক করেছেন তৃণমূলনেত্রী। গত ২৪ মার্চ কালীঘাটে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) প্রধান কুমারস্বামীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলনেত্রী। পরে ২০ এপ্রিল ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনচারেক পর, নীতীশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গেও তাঁর নবান্নে বৈঠক হয়। এর মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। তাঁর কালীঘাটের বাড়িতে এসে দেখা করে যান সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও। রাজনৈতিক মহলের অনুমান, চব্বিশের সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে এর মধ্যেই অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তৃণমূলনেত্রী। বিষয়টি নিয়ে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ' উনি বুঝে গিয়েছেন, মোদির সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে।' লক্ষ্যণীয় বিষয়, এখনও পর্যন্ত এই মহাজোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও কথা হয়নি তৃণমূলের। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেন, 'বিজেপি-বিরোধী মহাজোটের জন্য কলকাতায় এসে আলোচনার দরকার হয় না। দু'টো দল রয়েছে, এদের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা।' তাৎপর্যপূর্ণভাবে হালে কর্ণাটক বিধানসভা ভোটে কংগ্রেসের সাফল্য়ের পরও সে ভাবে সরাসরি শতাব্দীপ্রাচীন দলের নাম নেননি মমতা।

কী বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী?
‘লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু। চব্বিশের ভোটে বিজেপির হার নিশ্চিত। দেশকে বাঁচাতে পরিবর্তন জরুরি। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।'এমন একাধিক কড়া বার্তা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সঙ্গে এও বলেছিলেন,  'যেখানে যে শক্তিশালী, সেখানে সেই দল লড়ুক। বিজেপিকে রুখতে একের বিরুদ্ধে এক ফর্মুলায় এগোতে হবে’, মন্তব্য তার। সঙ্গে আবার বলেন,  ‘উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ভাল ফল করবে।’ কিন্তু একবারও রাহুল গাঁধী বা কংগ্রেসের নাম মুখে আনেননি সে দিন যা নিয়ে প্রশ্ন ওঠে। 

ভিডিও জেলার

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget