Mamata Banerjee: ভবানীপুরে শীতলা মন্দিরে গেলেন মমতার বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভবানীপুরে শীতলা মন্দিরে গেলেন মমতার বন্দ্যোপাধ্যায় ।
গতকাল লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। বড়সড় সাফল্যের পর এবার দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে দলের রণনীতি কী হবে? সেবিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Allaince) বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এবং সেখানে তিনি বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে সরকার গঠনের তৎপরতা হলে কী হবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল দাবি করছে, তৃণমূলের নব নির্বাচিত সাংসদের মধ্যে ৩৮ শতাংশ হলেন মহিলা।
প্রার্থী হিসেবে নাম ঘোষণা থেকে প্রচার পর্ব, কম কটাক্ষ, বিদ্রুপ সইতে হয়নি। কিন্তু সবশেষে হুগলিতে বিপুল ভোটে জয়লাভ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় অভিনেত্রী, 'দিদি নং ১' থেকে এবার তাঁর নয়া পরিচয় সাংসদ। জয়ের আনন্দ রয়েছে বটে, কিন্তু সাংসদ সম্বোধনে এখনও স্বচ্ছন্দ বোধ করছেন না। রাজনীতিতে নয়া ইনিংসের সূচনায় সেই সব নিয়েই এবিপি আনন্দে মুখ খুললেন রচনা। (Rachna Banerjee)
























