Md Selim: বাঁশ লাগানো ঝান্ডার ছবি পোস্ট, তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের ABP Ananda Live
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন পর্ব শুরুর পরে প্রথম দু'দিন দেখা গিয়েছিল যে ছবি, তৃতীয় দিনেও তার ব্যতিক্রম হল না। কোথাও মার খেলেন, তো কোথাও রক্তাক্ত হলেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। সোমবার মনোনয়নের (Nomination) তৃতীয় দিনে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন সিপিএম-কংগ্রেসের প্রার্থীরা। আর এই অবস্থাতেই সমর্থকদের বার্তা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ ট্যুইটারে পোস্ট করেছেন বাঁশ এবং বাঁশ লাগানো ঝান্ডার ছবি । পাশাপাশি তিনি লিখেছেন, '২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়'। যে কথা জানিয়ে, জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার দিয়েছেন মহম্মদ সেলিম (MD Selim)।





















