Nandigram | ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু বাড়ি থেকে ২০০ মিটার দূরে, পুকুর থেকে উদ্ধার হল দেহ । সন্তোষ কামিলা নামের ওই পরিযায়ী শ্রমিক ওড়িশায় নির্মাণ সংস্থায় ঝালাইয়ের কাজ করতেন । ভোট দেওয়ার জন্য সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । মৃতের পরিবারের দাবি, গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন সন্তোষ কামিলা । পরিবারের অভিযোগ, দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে
আরও খবর...
ভোটে উপচে পড়েছে ইভিএম। সেই সব ইভিএম এখন স্ট্রংরুম বন্দি। আর স্ট্রংরুমের বাইরেই ধুন্ধুমার। রাতবিরেতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুম কেন্দ্রে পৌঁছলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বসে থাকলেন দীর্ঘক্ষণ। তুললেন চাঞ্চল্যকর অভিযোগ।
বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রীতিমত মাথায় হাত হোটেল, রেস্তোরাঁর মালিকদের। বিখ্যাত চিকেন স্টু-এর দাম বাড়াতে বাধ্য হলেন চিত্তদার দোকানের মালিক।
'প্রথমে গ্যাস, এরপরে পেট্রোল-ডিজেল । বলেই দিয়েছিলাম ভোটের পরে মূল্যবৃদ্ধির গরম বাড়বে । একদিনেই ৯৯৩ টাকা দামি, এটা ভোটের খরচ। '
গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে কটাক্ষ রাহুল গান্ধীর

















