এক্সপ্লোর
Job Agitation: 'ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা?', আন্দোলনকারীদের পাশে মীরাতুন নাহার
হাইকোর্টের সম্মতিতে আজ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোটের মিছিল। চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। মিছিলে । সামিল হবেন ৬০০ দিনের ওপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ C, গ্রুপ D-র চাকরিপ্রার্থী-সহ অন্যান্য মঞ্চের আন্দোলনকারীরা। বিদ্বজ্জনদের একাংশও মহামিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।
আরও দেখুন





















