এক্সপ্লোর

Mohunbagan: মোহনবাগান দলকে ৫০ লক্ষ টাকা অনুদান রাজ্যের

গোয়ায় বাগানের আইএসএল ( ISL ) জয়ে ফুটছে বাংলা ( West Bengal Football ) । উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর, কলকাতার ( Kolkata ) রঙ শনিবার থেকে সবুজ মেরুন। রাজ্যে ফিরেছে দল। মোহনবাগান (Mohun Bagan) ক্লাব প্রাঙ্গনে  দলের ছেলেদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অভিবাদন জানানো নয়, আবেগে ভাসলেন ফুটবল-প্রাণ মুখ্যমন্ত্রী। দলের সকলকে বললেন, গ্রেট, সুপার্ব, এক্সেলেন্ট ! 

মুখ্যমন্ত্রী বললেন কীভাবে তাঁর মা-ভাইরা মন-প্রাণ দিয়ে ভালবেসেছেন মোহনবাগানকে। বললেন, যখন ছোট্টটি ছিলেন, মাকে দেখতেন, মোহনবাগানের খেলা থাকলে পুজো দিতে যেতেন। বললেন, আগামীদিনে দেখতে চান , বাংলার ফুটবল যেন আন্তর্জাতিক ক্ষেত্রেও নন্দিত হয়। যদিও শুধু মোহনবাগানের পক্ষ নিয়ে নয়, বললেন 'আমার কাছে সবাই সমান। এবার ইস্টবেঙ্গল ঠিক মতো করে তৈরি করতে পারেনি, যখন ওরা শুরু করেছে, তখনই অনেক দেরি হয়ে গেছে। ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান তো খেলাটা আগেই খেলে দিয়েছে'। 

মোহনবাগান সুপারজায়ান্টস্ ( Mohun Bagan Super Giants ) )। আগামী মরশুম থেকে এই নামেই খেলবে সবুজ মেরুন, জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রীও। বললেন , সঞ্জীব গোয়েঙ্কা দল গড়ায় আগে থেকেই অনেক কিছু করেছেন। এখন আর মোহন বাগান এটিকে মোহনবাগান নয় ... সুপারজায়ান্টস্ '। তিনি আরও বলেন, ' আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সঙ্গে কথা বলো, এটিকে, টেটিকে শুনতে ভাল লাগে না। ' বাগানের ভারত-জয়ে খুশি হয়ে ক্লাবের পরিকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে বলে সম্বর্ধনা অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। 

ফুটবল নিয়ে বরাবর আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী । বললেন, কীভাবে মন্ত্রী অরূপ বিশ্বাস খেলার ফলাফল নিয়ে ছিলেন টেনশনে। আর মুখ্যমন্ত্রী ভোরের স্বপ্নে দেখেছিলেন বাগানই জয় পাচ্ছে। সে-কথা সঙ্গে সঙ্গেই এসএমএসে জানান অরূপকে। 

কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে গোলকিপার বিশাল কাইত, সংবর্ধনা দেওয়া হল চ্যাম্পিয়ন টিমের প্রতি সদস্যকে। পাশাপাশি, ময়দানে সৌহার্দ্যের নজির। ভারতসেরা হওয়ার জন্য বাগান-কর্তাদের হাতে ইস্টবেঙ্গলের তরফেও তুলে দেওয়া হল ফুল ও মিষ্টি। 

ভারত জয় করে শহরে ফিরতেই শুরু হয়ে যায় বাগান-শিবিরে বাঁধভাঙা উচ্ছ্বাস।  গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারানোর আনন্দে মাতে কলকাতা। ভারতসেরা দল বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় সবুজ-মেরুন সমর্থকদের। মোমিনপুরের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।  

ভিডিও জেলার

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget