Morning Headlines: ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা, জামিন-শুনানিতে অনুব্রতর কাঁটা শিবঠাকুর? Bangla News
ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। ভরদুপুরে স্টেশনে ঢোকার মুখে পাথরের আঘাতে ২টি কামরার কাচ ক্ষতিগ্রস্ত। পরপর ২বার, আতঙ্কে যাত্রীরা। বারবার আক্রান্ত বাংলার প্রথম বন্দে ভারত। মালদায় হামলার ঘটনায় তদন্তকারী কমিটিকেই এনজেপিকাণ্ডের দায়িত্ব।
উত্তরপ্রদেশ থেকে অসম, কোচবিহার হয়ে বুলডোজার ঢুকবে বাংলায়, বন্দে ভারতে হামলাকারীদের হুঁশিয়ারী শুভেন্দুর। যোগীরাজ্যেই বারবার আক্রান্ত বন্দে ভারত, পাল্টা কুণাল।
জামিনের শুনানিতে অনুব্রতর কাঁটা শিবঠাকুর? পুলিশকে ব্যবহার করে এভাবে গ্রেফতার করা যায় না, অত্যন্ত লজ্জাজনক, মন্তব্য বিচারপতির। পুলিশের ঘাড়েই দায় ঠেলল রাজ্য।
গ্রামোন্নয়নে কেন্দ্রের আড়াই হাজার কোটি এখনও খরচই করতে পারল না রাজ্য। পদক্ষেপের নির্দেশ মুখ্যসচিবের। বকেয়া চেয়ে কেন হইচই? প্রশ্ন বিজেপির। দেরিতে আসার দাবি তৃণমূলের।
মালদার গাজোলে শুভেন্দুর সভায় আবাস-যোজনার ফর্ম বিলি! দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই বিতর্কে বিজেপি। যোগ্যদের জন্য ফর্ম জমার ব্যবস্থা, দাবি নেতৃত্বের।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা বিজেপির। সিবিআইয়ের দাবি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর। নিজেদের আড়াল করার চেষ্টা, পাল্টা তৃণমূল।
এবার তৃণমূল নেতাদের ধোলাই দাওয়াই সুভাষ সরকারের। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েই সন্ত্রাসের আশ্রয়, খোঁচা শান্তনুর।
পড়ুয়া পিছু ৫ হাজার টাকা নিয়েছেন মানিকের নির্দেশেই। টাকা নিয়ে রসিদ দেননি মানিক। সিবিআই জিজ্ঞাসাবাদেও একই কথা তাপস মণ্ডলের।
জেলে বসেই সংগঠন চালাচ্ছেন সুবীরেশ। বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষদের একাংশের। অবিলম্বে পদত্যাগের দাবি। ২২ জানুয়ারির সম্মেলনেই বদল, ইঙ্গিত অধ্যক্ষ পরিষদের।
























