Morning Headlines: উধাও সরকারি বাস, ভোগান্তি যাত্রীদের, মিঠুনের সফরের আগে উত্তেজনা। Bangla News
রেল অবরোধের সঙ্গে কাঁটা বাসকর্মীদের আন্দোলন। আড়াইশোর বেশি ট্রেন বাতিল, অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে এসবিএসটিসি বাসও উধাও। দক্ষিণবঙ্গ জুড়ে হঠাৎ উধাও সরকারি বাস। বাস বন্ধ করে আলোচনা হতে পারে না, হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর।
খাটের নীচে খাজানার হদিশ পেল ইডি, অবশেষে কলকাতা পুলিশের হাতে গাজিয়াবাদে গ্রেফতার গার্ডেনরিচের আমির! খারিজ জামিনের আর্জি।
ইডির সক্রিয়তার পরে হঠাৎ পুলিশি তৎপরতা। অপরাধ আড়ালের চেষ্টা, অভিযোগ বিরোধীদের। সাফল্যের পরেও সমালোচনা? পাল্টা ফিরহাদ।
'হতাশায় ভুগি যে এত টাকা আয় করতে পারলাম না', শহর জুড়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত। খোঁচা মিঠুনের। বিজেপির লেখা সংলাপ, পাল্টা তোপ কুণালের।
মিঠুনের বালুরঘাট সফরের আগেই উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপির ব্যানার খুলে দেওয়ার অভিযোগ। বিদ্যুতের পোস্টে কেন লাগাল? পাল্টা তৃণমূল।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও এবার রাজ্যকে আক্রমণে শুভেন্দু। কেন্দ্রের টাকা চুরি করার অভিযোগ। বাংলা বিরোধী বিজেপি, পাল্টা তোপ শান্তনুর।
এবার বিরোধীদের হাত কাটার দাওয়াই মালদার তৃণমূল সভাপতির।
আজ মহালয়া, ট্রাফিক নিয়ন্ত্রণএ পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন পুলিশ কমিশনার। ঘুরে দেখলেন বিভিন্ন পুজো মণ্ডপ। (বাইট---)
লর্ডসে ঝুলনের বিদায়ী ম্যাচে হোয়াইট ওয়াশ ইংল্যান্ড। গার্ড অফ অনার দিল ইংল্যান্ড। দেশের জার্সিতে শেষ ম্যাচে ২ উইকেট ঝুলনের। শুভেচ্ছা মমতার।
আন্তর্জাতিক ক্রিকেটে থামল চাকদা এক্সপ্রেসের দৌড়। ঝুলনের শেষ ম্যাচে কান্নায় ভাঙল লর্ডস। সম্মান জানিয়ে ইডেনে স্ট্যান্ডের নাম দিচ্ছে সিএবি।





















