Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম । নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র । ১২ অগাস্ট: বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে করার কথা বলেন মুখ্য়মন্ত্রী । তারপরই মুখ্যমন্ত্রীর পূর্বতন কেন্দ্রের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে । নন্দীগ্রাম কেন্দ্রের পূর্বতন বিধায়ক ও বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ২০২৬-এর ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী। ২টি বিধানসভা কেন্দ্রে জয়ের পর নন্দীগ্রাম কেন্দ্র থেকে পদত্যাগ করেন।
পড়ুন আরও খবর...
'এগুলো হেরিটেজ, এই ঐতিহ্যগুলোকে রাখতেই হবে', বললেন মুখ্যমন্ত্রী
'এই পুণ্যভূমিতে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন,তাঁর আবির্ভাব হয়েছিল। তাঁর ইতিহাস সম্পর্কে সবাই জানেন। আমার দীর্ঘ রাজলনৈতিক এবং জনপ্রতিনিধিত্ব জীবনে একাধিকবার কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী হয়েছি তাও আমার এখানে আসার সুযোগ হয়নি। তমলুকে ঋষি ধামে একাধিকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। আগামী ভবিষ্যৎ আমি মনে করি ঋষি অরবিন্দর বন্দেমাতরম পত্রিকা -সহ নানা অবদান আমাদের উল্লেখ করা চর্চিত করার কাজ আমাদের করতে হবে। এগুলো হেরিটেজ, এই ঐতিহ্যগুলোকে রাখতেই হবে। ৬.১০ ঋষি অরবিন্দর জন্মস্থানে আসতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। ঋষি অরবিন্দর ভাবনা যোগা-কে ফিরিয়ে আনা হয়েছে'। বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরী।






















