Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা। দেশের নানা প্রান্তের শিল্পসামগ্রীকে নিজস্ব ছোঁয়ায় নতুন করে সাজিয়েছেন ওমার্থার প্রতিষ্ঠাতারা। দেড় হাজার থেকে শুরু করে লক্ষাধিক মূল্য়ের শিল্পসামগ্রী রয়েছে ওমার্থায়।
পড়ুন আরও খবর - শ্রাবণের সন্ধ্যায় হল শারদ-সূচনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার পা দিল ৯১ তম বছরে। রবিবার হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়। তিনি এই পুজো কমিটির সহ সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ অনেকে। এবারের থিম, 'সনাতন চেতনায় বন্দেমাতরম'।এদিন থিমের ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মৃৎশিল্পী মিন্টু পাল এবং মণ্ডপ শিল্পী শিবশঙ্কর পাল।

















