Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে দমদমে আয়োজন করা হল দাবা প্রতিযোগিতার। অংশ নিলেন চারশোরও বেশি প্রতিযোগী। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। মগজের খেলায় মাত দেওয়া... ছক কাটা বোর্ডে ছক ভাঙার খেলা... সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হল ১ দিন ব্যাপী দাবা প্রতিযোগিতার। দমদমের সুধীর চন্দ্র শূর ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশ নেন ৪৩০ জন প্রতিযোগী। অনুর্ধ্ব ৯, অনুর্ধ্ব ১৩ ও ওপেন ক্যাটিগরি, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছিল প্রতিযোগীদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী ও গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস। এই নিয়ে তৃতীয় বর্ষে পা দিল সারা বাংলা দাবা সংস্থার আয়োজিত এই প্রতিযোগিতা।

















