Firhad Hakim : যা ইচ্ছে করুক আমাদের আন্দোলন থামবে না : ফিরহাদ হাকিম | ABP Ananda Live
Firhad Hakim : 'আন্দোলন থামবে না। আমরা আন্দোলন চালিয়ে যাব। চব্বিশে ভারতবর্ষ থেকে বিজেপি যাচ্ছে' প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক', অভিষেকের (Abhishek Banerjee) বক্তব্যকে প্ররোচনামূলক দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় (Rabindra Sarobar Police Station) অভিযোগ দায়ের। ইমেল করে অভিযোগ দায়ের করলেন বিজেপি (BJP) নেতা রাজর্ষি লাহিড়ি। আসলে ওরা ভয় পেয়েছে। বিজেপি বাংলার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। মানুষ তো নিজের হকের টাকা চাইবেই। তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ১০০ মিটার দূর থেকে ঘেরাও হবে। তাতেও এত ভয়। প্রতিক্রিয়া শশী পাঁজার।























