Panchayat Election: পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র
মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। রাজভবনের বাইরে পিস মার্চ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। রাজভবনের ভিতরেও অনুষ্ঠান আয়োজন সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গ দিবস পালন দিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র। 'একতরফা সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার কোনও সম্মতি নেই', রাজ্যপালকে ফোন করে ক্ষোভপ্রকাশ, চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া কেন এ ধরনের অনুষ্ঠান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ রাজ্য বিজেপির। বিধানসভা থেকে মিছিল শুভেন্দু অধিকারীদের।
























