Paresh Ram Das News : পরেশরাম দাসকে পরশু ভবানীভবনে ফের তলব, ৭ দিনের সময়ের আর্জি খারিজ | ABP Ananda
সময় দিল না CID, পরেশরাম দাসকে পরশু ফের তলব। হাজিরা এড়িয়ে ৭দিন সময় চান ক্যানিং পশ্চিমের বিধায়ক। সময় না দিয়ে পরশু ভবানীভবনে ফের বিধায়ককে সমন। ক্যানিং পশ্চিমের 'কালীঘাট-তৃণমূল' বিধায়ক পরেশরাম দাস। ২০২৩-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে CID তলব। 'কালীঘাট তৃণমূল'-এর বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ। খুনের চেষ্টা, অস্ত্র আইনে পরেশরাম দাসের বিরুদ্ধে FIR।
আরও পড়ুন - পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা। ৬ অক্টোবর রাজ্যে বিধানসভা ভোটের উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন। ৯ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর ফল ঘোষণা। এ বারের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী দু’টি আসন থেকে লড়েছিলেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। দুই আসনেই জেতেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। নন্দীগ্রাম ছেড়ে দেন। আর রেজিনগর খালি হয় আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীরের পদত্যাগে। তিনিও দু’টি আসনে লড়ছিলেন রেজিনগরের সঙ্গে নওদা। দুটিতেই জেতেন। নওদা রেখে দিয়ে রেজিনগর ছেড়ে দিয়েছিলেন।





















