এক্সপ্লোর

Partha: নিজের বিদ্যা-বুদ্ধি প্রজ্ঞায় কথা বলার ক্ষমতা তাঁর রয়েছে বললেন পার্থ

আইনি টানাপোড়েন এখনও চলছে। বার বার আবেদন জানিয়েও জামিন মঞ্জুর হয়নি তাঁর। তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আনা অভিযোগ নিয়ে মুখ খুললেন। তাঁকে কিছু শিখিয়ে দিতে হয় না, নিজের বিদ্যা-বুদ্ধি প্রজ্ঞায় কথা বলার ক্ষমতা তাঁর রয়েছে বলে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূল তাঁকে শিখিয়ে পড়িয়ে নিয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তারই জবাব দিলেন পার্থ (SSC Case)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে অভিযোগের জবাব দেন পার্থ। শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাইলে বলেন, "আমি অসত্য ভাষণের কোনও উত্তর দিই না। অসত্য, বাস্তবহীন এবং কোনও তথ্যনির্ভর নয়। আমি জীবনে যা করি, উনি বিরোধী দলনেতা, ভাল করে জানেন। আমার বিদ্যা, বুদ্ধি এবং রাজনতিক প্রজ্ঞার মধ্যে থেকেই কথা বলি আমি। আমাকে কেউ শিখিয়ে দেয় না। আমি অন্তত ওঁর কাছ থেকে প্রত্যাশা করি না।"

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বার বার বিদ্ধ হয়েছেন পার্থ। গত সপ্তাহে তা নিয়ে মুখ খোলেন পার্থ। আদালতে ঢোকার সময় বলেন, "যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-'১০ সালের সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন, যেহেতু আমি বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই, আমি এ ব্যাপারে কোনও সাহায্য় তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না। শুভেন্দুর ২০১১-'১২ সালটা দেখুন না! DPSC টা দেখুন না, কী করেছিল তারা!"

পার্থর এই মন্তব্য নিয়ে জলঘোলা হতে সময় লাগেনি। কারণ পার্থ যে সময়ে মন্তব্য ওই মন্তব্য করেন, তার কিছু ক্ষণ আগে কার্যত ওই একই কথা ট্যুইটারে লেখেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল লিখেছিলেন, 'শিক্ষায় নিয়োগ-বিতর্ক। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী,শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক'। 
তাই পার্থ শুভেন্দু, দিলীপ, সুজনদের নাম মুখে আনতেই ময়দানে নেমে পড়েন বিরোধীরা। গোটা ঘটনাটিকে পরিকল্পিত চিত্রনাট্য বলে উল্লেখ করেন তাঁরা।  দিলীপ বলেন, "আসলে গোটাটাই সাজানো। ওর ওপর চাপ তৈরি করছে এগুলো বলার জন্য়। য়েমন সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছিল। যেমন দেবযানীকে বলতে চাপ দিয়েছিল।"

সুজনের বক্তব্য ছিল, "২০০৯ সালে তো পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন। সুদীপ্ত সেনকে দিয়ে যেমন কমপ্লেন করাচ্ছে, তেমনি জেলবন্দি পার্থকে দিয়েও একই অভিযোগ করাচ্ছে।"

অন্য দিকে, শুভেন্দুকে বলতে শোনা যায়, "প্লট রেডি হয়েছে গতকাল। জেলের সুপার দেবাশিস চক্রবর্তী, কাল বিকেল চারটের সময় দেবাশিসের কেবিনে পার্থর আইনজীবী ও পার্থ ছিলেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হোক। দেবাশিস চক্রবর্তীর মোবাইল ফোন নিয়ে নেওয়া হোক।"

ভিডিও জেলার

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget