Partha Chatterjee: 'SSC-তে কোনও গ্রিভান্স সেল খোলা হয়েছিল?', পার্থকে প্রশ্ন সিবিআইয়ের।Bangla News
SSC দুর্নীতি মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, SSC-র উপদেষ্টা কমিটির কাজ কী ছিল? চাকরি দেওয়া? নাকি গ্রিভান্স সেল হিসেবে কাজ করত উপদেষ্টা কমিটি? সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, উপদেষ্টা কমিটির কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর কাছে জানতে চাওয়া হয়, SSC-তে কোনও গ্রিভান্স সেল খোলা হয়েছিল কিনা। এই প্রশ্নের জবাবেও প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছু জানেন না বলে দাবি করেন। খবর সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে দাবি, সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদে বারবার ঘুরিয়ে ফিরিয়ে উপদেষ্টা কমিটির কাজকর্ম নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।





















