PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
AVP Ananda LIVE | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ নিয়েছে পি সি চন্দ্র গ্রুপ। বুধবার পি সি চন্দ্র গার্ডেনে এক অনুষ্ঠানে ২৭ টি কলেজকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের চেক তুলে দেওয়া হয়। কলেজ গুলির লাইব্রেরির গুণগত মান বাড়াতে এই উদ্য়োগ বলে জানিয়েছে সংস্থা।
রাজ্যের বিভিন্ন কলেজের সেই লাইব্রেরির মান বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে এসেছে পিসি চন্দ্র গ্রুপ। সোমবার পিসি চন্দ্র গার্ডেনে রাজ্যের 27 টি কলেজের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়। পিসি চন্দ্র গ্রুপের এই উদ্যোগের নাম জ্ঞানধারা। রাজ্যের বিভিন্ন কলেজের সেই লাইব্রেরির মান বৃদ্ধির লক্ষে এগিয়ে এসেছে পি সি চন্দ্র গ্রুপ। বুধবার, পি সি চন্দ্র গার্ডেনে এই অনুষ্ঠানে ছিলেন শিল্পী রূপঙ্কর বাগচী।কলেজগুলোর হাতে এই চেক তুলে দেন তিনি। পি সি চন্দ্র গ্রুপের দাবি, ৮ বছরে শতাধিক কলেজের লাইব্রেরির মান উন্নয়নে এগিয়ে এসেছেন তাঁরা।





















