Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
নদিয়া : নাকাশিপাড়ায় 'রাজনীতির রক্ত'? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন। শনিবার রাতে গাড়ি করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন কংগ্রেস নেতা আনিসুর রহমান। কুপিয়ে খুন করা হয় তাঁকে। দুষ্কৃতীরা রেহাই দেয় না তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকেও। দু'জনকেই প্রথমে কুপিয়ে, তারপর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে খুন করা হয়। পরবর্তীতে স্থানীয় কয়েকজন বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার নেপথ্য়ে কি রয়েছে কোনও রাজনৈতিক প্রতিহিংসা। ইতিমধ্য়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেত্রী ফতেমা বিবি- সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তবে একা ফতেমা নন, এই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে রশিদুল বিশ্বাস ও লাদেন বিশ্বাসকে। উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় জেলবন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতির জুব্বার শেখের বিরুদ্ধে আঙুল তুলেছে কংগ্রেস। তা হলে কি জেলে বসেই হয়েছে খুনের চক্রান্ত?





















