এক্সপ্লোর

RG Kar Death News: আরজি কর মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভ দেখালেন প্রেসিডন্সির পড়ুয়ারাও

ABP Ananda LIVE: আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুন, লালবাজারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। নির্যাতিতার বাড়িতে প্রথম যার ফোন, কাল সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব। কীসের ভিত্তিতে নির্যাতিতার বাড়িতে ফোন? জানতে চায় পুলিশ: সূত্র । আরজি করের ৭জন জুনিয়র চিকিৎসককে ডেকে লালবাজারে জিজ্ঞাসাবাদ। কাল আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকেও লালবাজারে তলব । কলকাতা পুলিশের সিটের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে করা হল ২৮ । শুধু ৪তলার নয়, পুলিশের নজরে হাসপাতালের ৩০টি ক্যামেরার ফুটেজ ।

অপমান সহ্য করতে পারছি না', পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 'চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ বললেন আরজি করের অধ্যক্ষ। আউটডোরের মূল গেট বন্ধ। গ্যাস্ট্রোপেন্ট্রোলজি বিভাগে দেখতে আজই রাঁচি থেকে এসেছেন গীতা দে। তাঁর দাবি চিকিৎসকরা আসবেন না জানিয়ে হাপাতালের নিরাপত্তারক্ষী ফিরে যেতে বলেন তাঁদের।  আরও খবর,  আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর ৪টে নাগাদ কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে তারা। সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের দল বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আজ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে, চারতলার সেমিনার হলে যাবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তিন সদস্যের দল। তারপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা।  সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের পর সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার হয় জুতো। তাতে রক্ত লেগে ছিল। সেই জুতো জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ভয়ঙ্করকাণ্ড ঘটানোর পর প্রমাণ লোপাট করতে জামা ও বারমুডা ধুয়ে ফেলে সঞ্জয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলান্টিয়ার? আগে থেকেই তাঁকে টার্গেট করেছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কী করে জরুরি বিভাগের চারতলায় পৌঁছে গেছিল সে? চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল?

ভিডিও জেলার

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget