Ration Scam :বাঁকুড়ায় দুটি পার্টনারশিপ কোম্পানির হদিশ, ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ED
এছাড়াও বাঁকুড়ার ( Bankura ) দুটি পার্টনারশিপ কোম্পানির হদিশ, খবর ইডি ( ED ) সূত্রে। কালো টাকা সাদা করার জন্য এই সব কোম্পানি তৈরি হয়েছিল, খবর ইডি সূত্রে। সেই দুটি কোম্পানির অ্য়াকাউন্ট থেকে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। সেই টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি, খবর সূত্রের। এখনও পর্যন্ত রেশন দুর্নীতি তদন্তে মোট ১৮ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতার অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার। রেশন দুর্নীতি তদন্তে ( Ration Scam ) আরও কয়েকটি অফিসে তল্লাশিতে মিলল ৪০ লক্ষ টাকা। গত ৪ ও ৫ নভেম্বর এই অফিসগুলিতে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি-র অনুমান, এইসব অফিসে থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে সম্পর্ক আছে রেশন দুর্নীতির।




















