এক্সপ্লোর
Remal Cyclone: চলছে রেমাল দুর্ভোগ, তুমুল বৃষ্টি-ঝোড়ো হাওয়া, কী পরিস্থিতি ঝড়খালির? | ABP Ananda LIVE
রেমাল দুর্ভোগ চলছে। রাজ্যজুড়ে বিপর্যস্ত জনজীবন। গতকাল রাত থেকেই তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া। অনেক রাতের দিকে বৃষ্টি প্রায় কমে গেলেও জলমগ্ন এলাকা। সকাল থেকে ফের খারাপ হচ্ছে পরিস্থিতি। কী অবস্থা ঝড়খালির?
কলকাতা মেডিকেল কলেজ জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগ।
রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল। জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে নিউ গড়িয়া থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো।
রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল। মৃতার বাড়ি মৌসুনি দ্বীপে। ঝড়ের জেরে গাছ পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
জেলার
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
আরও দেখুন























