এক্সপ্লোর
Remal Cyclone: রেমালের প্রভাবে বিপর্যস্ত মেট্রো পরিষেবা, জল থইথই পার্কস্ট্রিট স্টেশন | ABP Ananda LIVE
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ল মেট্রো পরিষেবায়। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায়, মেট্রো চলাচল ব্যাহত। জল জমেছে পার্ক স্ট্রিট স্টেশনেও। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও নিউ গড়িয়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় মেট্রো যাত্রীরা।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ। ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। লেবুখালিতে উপড়ে পড়েছে একাধিক গাছ। লেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লেবুখালি থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল পরিষেবা শুরু হয়েছে।
রেমালের জেরে আরও এক মৃত্যু। মৃতার নাম রেণুকা মণ্ডল। মৃতার বাড়ি মৌসুনি দ্বীপে। ঝড়ের জেরে গাছ পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগ।
জেলার
'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















