RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
ABP Ananda LIVE : 'অভয়া'র পরিবার তাঁর মৃতদেহ আরও কিছু সময় রেখে দিতে চেয়েছিল। নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ বলেছিলেন, "আমরা পুলিশকে বার বার বলেছি আমাদের মেয়ের দেহ সংরক্ষণ করতে চাই, আমরা পোড়াতে চাই না আজকে।" কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। এখানেই প্রশ্ন হল, দ্বিতীয়বার ময়নাতদন্ত আটকাতেই কি সেই রাতে অতিসক্রিয় ছিল নির্মল ঘোষ ও তাঁর বাহিনী? সোমবার দায়ের করা FIR-এও নিহত চিকিৎসকের বাবা উল্লেখ করেছেন, "দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁরা তাঁদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে, তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য় সম্পন্ন করেন। যার উদ্দেশ্য় ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্য়ে প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেওয়া।" কিন্তু কাদের নির্দেশে সেই রাতে অতিসক্রিয় ছিল নির্মল-বাহিনী? দিলীপ ঘোষ বলেছেন, "নতুন করে আবার যা যা নাম আসবে, যাঁরা যুক্ত ছিলেন সবাই (সামনে) আসবেন।" কুণাল ঘোষ আবার বলছেন, "CBI এতদিন ধরে ধরল না। তাহলে CBI তদন্ত করেনি!"





















