এক্সপ্লোর

RG Kar News: মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর, মেরামতির কাজ শুরু এমার্জেন্সি ওয়ার্ডে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর, মেরামতির কাজ শুরু এমার্জেন্সি ওয়ার্ডে গতকাল রাতে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড থেকে ধ্বংসলীলা চালাতে চালাতে ভিতরে ঢোকা হয়েছে। বেশ খরচ সাপেক্ষে তৈরি করা সিসি ওয়ার্ডেও তাণ্ডবলীলা চালায় দুষ্কৃতীরা। অন্য সময় এখানে রোগী ভর্তি থাকে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এখন কোনও রোগী না থাকলেও, এই ওয়ার্ডে কাঁচ, ওষুধের স্টোর থেকে শুরু করে আলমারি ভেঙে দেওয়া হয়েছে। তছনছের তালিকায় রয়েছে দামি দামি মেডিক্যাল সরঞ্জামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গতকাল সোয়া ১২টা থেকে শুরু হওয়া এই তাণ্ডবলীলা গোটা এমার্জেন্সি ওয়ার্ডজুড়ে চালানো হয়েছে।

আরজি কর মেডিক্যালে ধ্বংসলীলা দুষ্কৃতীদের। পুলিশের গার্ডরেল দিয়ে কোলাপসিবল গেট ভেঙে দেয় তারা। তিনতলায় কব্জা ভেঙে উপড়ে ফেলা হয় তদন্তকারী সংস্থার সিল করা দরজা। চারলতার সেমিনার হলেও ভাঙচুরের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়ায় রক্ষা পায় সেমিনার হল । পুলিশের সামনেই চলে গুন্ডাগিরি। ইটের ঘায়ে রক্ত ঝরে পুলিশের, মাথা ফেটে যায় মানিকতলা থানার ওসি দেবাশিস দত্তর। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ডিসি নর্থ অভিষেক গুপ্ত। জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি করের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, ওসির ঘরে তাণ্ডব। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সিসি ক্যামেরার সার্ভার রুম। হামলা থেকে বাঁচতে গাইনি ওয়ার্ড ও লিফটে লুকোতে হল পুলিশকে। ঘটনার পর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিং কর্মীরা। এই পরিস্থিতিতে তাণ্ডবকারীদের ছবি প্রকাশ করে তাদের সন্ধান করছে কলকাতা পুলিশ । বেশ কয়েকজনের ছবি দিয়ে তাদের পরিচয় জানা থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। সরাসরি বা সংশ্লিষ্ট থানার মাধ্যমে জানাতে বলা হয়েছে।

 

ভিডিও জেলার

TMC News:
"যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে", কটাক্ষ Sukanta Majumdar এর

নিউজ রিল জেলার

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Suvendu Adhikari: তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...
তৃণমূলে পদত্যাগ করেই শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রী বললেন...
Murshidabad: ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন নবগ্রামে, চাঞ্চল্য ছড়াল এলাকায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget