RG Kar Protest: তৃণমূল নেতার সামনেই মারধর, মাথাভাঙায় 'আক্রান্ত' প্রতিবাদীরা। ABP Ananda Live
কোচবিহারে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের ব্লক সভাপতির সামনেই মারা হল আন্দোলনকারীকে। ঘটনার প্রতিবাদে সরব বিরোধীরা।
প্রথমে জামা ধরে টানাটানি আর তারপরে সজোরে থাপ্পড়। এক নয় একাধিকবার। আর জি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে যখন ফের একবার রাত দখলে সামিল হল শহর থেকে জেলা। ঠিক তখনই কোচবিহারের মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা! অভিযুক্ত তৃণমূল!তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হল আন্দোলনকারীদের। প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই চুন দিয়ে মুছে দেওয়া হল উই ওয়ান্ট জাস্টিস লেখা গ্রাফিতি। প্রতিবাদ কর্মসূচি থামাতে তোলা হল পাল্টা স্লোগান। মাথাভাঙা শহর তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের দাবি, 'এখানে কোনও হামলা হয়নি। আমরাও প্রতিবাদ করছি। এরা সাধারণ মানুষের নামে সিপএম বিজেপুর লোকেরা। এরা চাইছে ক্ষমতা দখল করতে।' কোচবিহার সিপিএমের জেলা কমিটির সদস্য় মক্সিদুল ইসলাম বলেন, 'সাধারণ মানুষের মিছিল হল তৃণমূল হামলা চালায়।' মাথাভাঙায় আন্দোলনরত প্রতিবাদীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে বিরোধীরা।
























