RG Kar Protest: আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে রাজপথে প্রতিবাদের ঢেউ। ABP Ananda Live
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে রাজপথে প্রতিবাদের ঢেউ। ধর্মতলায় রাতভর ধর্নায় স্বস্তিকা-সোহিনী-দেবলীনারা। নাগরিক সমাজের মিছিল শেষে ধর্মতলায় ধর্না। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। রাতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে নাগরিক সমাজের আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা রাতেই জানিয়ে দেন, তাঁরা চারটি দফতরে ইমেল করেছেন। সংশ্লিষ্ট দফতর থেকে জবাব না আসা অবধি ধর্না চলবে। স্লোগানের পাশাপাশি নাচ, গানের মাধ্য়মেও ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা।
উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।




















