RG Kar Protest: 'যখন গাড়িতে উঠতে যাই তখন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়...' বিস্ফোরক নির্যাতিতার কাকিমা
'আমরা যে মুহূর্তে খবর পাই..আমরা কাকা-কাকিমা। দুপুর ২টো নাগাদ হাসপাতালে আসি। এসে দেখি সেমিনার রুমে পুলিশে ছয়লাপ। আমরা ঢুকে দেখি দাদা-দিদিকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে। অন্তত ৪টা পর্যন্ত। তখন পুলিশ এসে বলছে প্রিন্সিপালের ঘরে চলুন। আমরা বলেছি দরকার হলে প্রিন্সিপাল এখানে আসুন। তারপর কোনওভাবে ওরা ওঁদের নিয়ে গেলেন প্রিন্সিপালের ঘরে। তখন ওরা একদিকে বাকি পরিবার অন্যদিকে...দাদা-দিদি যখন বেরিয়ে যাচ্ছে..আমাদের বলা হয় গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে উঠতে যাই তখন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমাদের মেয়ের দেহ বেরিয়ে যায়। আমরা ম্যাটাডোর ভাড়া করে যাই। তখন ফোন করি দাদাকে, তখন জানি ওরা টালা থানায়। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মেয়ের দেহ বাড়ির সামনে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। তখন ওখানে স্থানীয় নেতা, স্থানীয় কাউন্সিলর ছিল.....আমরা বলছিলাম আমরা পরিবারের লোক তখন পুলিশ বলছে পরিবারে কতজন থাকে... যে মুহূর্তে দাহ হয়ে গেল তারপর থেকে কোনও পুলিশের দেখা নেই', বিস্ফোরক অভিযোগ আরজি কর কাণ্ডে নির্যাতিতার কাকিমার।
আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল হয়েই বিস্ফোরক পরিবার। পুলিশের বিরুদ্ধে সৎকারে চাপ, মুখ বন্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ! 'মেডিক্যাল টেস্টের আগেই কীভাবে আত্মহত্যার তত্ত্ব? আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ। দেহ দেখতে বাধা, বারবার প্রিন্সিপালের ঘরে যেতে বলে পুলিশ', ঘরে ঢুকে কেন টাকা দিতে চেয়েছিল পুলিশ? প্রশ্ন পরিবারের। ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল পুলিশ, দাবি পরিবারের।
























