Samik Bhattacharya: "নেতাজি নেতাদের নেতা", বললেন শমীক ভট্টাচার্য | Netaji | BJP | ABP Ananda
Samik Bhattacharya: "নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তাঁর কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হত না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তাঁর কালজয়ী সত্তাকে নিয়ে সমস্তকিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন", বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিকে, নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! নিউ আলিপুরে নেতাজির মূর্তির ভাঙার অভিযোগ। নেতাজির মূর্তির ডান হাত ভাঙার অভিযোগ বিজেপি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির মূর্তির ভাঙার অভিযোগ। রাতে বেশকয়েকজন দুষ্কৃতী এসে নেতাজির মূর্তি ভেঙেছে, অভিযোগ বিজেপির। নেতাজির মূর্তি ভাঙার পিছনে কারা জড়িত? খতিয়ে দেখছে পুলিশ।





















