Sandeshkhali News: সন্দেশখালিতে ৫ বছর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বিজেপি কর্মী, পালাবদলের পরেই ময়নাতদন্তের জন্য ফের মাটি খুঁড়ে দেহাবশেষ বের করে শুরু তদন্ত
ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। বিগত তৃণমূল সরকারের শাসনকালে বারবার শাসক বাহিনীর অত্যাচারের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠা সেই সন্দেশখালিতেই এবার মাটি খুঁড়ে তুলে আনা হলো পাঁচ বছর আগে নিহত এক বিজেপি কর্মীর হাড়গোড় সহ দেহাবশেষ। অভিযোগ ২০২১ এ ভোট পরবর্তী অশান্তিতে খুন হন বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাস। পাঁচ বছর পর সন্দেশখালি এক নম্বর ব্লকের নেজার থানার ঝঞ্ঝনিয়া গ্রামে মাটি খুঁড়ে বের করা হলো তার হাড়গোড়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও ফরেনসিক দল। অভিযোগ বিধানসভা ভোটের জয়ের পর তৃণমূলের শাহজাহান বাহিনীর বেধড়ক মারধরে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। পুলিশকে জানিয়েও সুরাহা মেলেনি। উল্টে দ্রুত দেহ পুঁতে দিতে বাধ্য করে দুষ্কৃতীরা। রাজ্যে পালাবদল ঘটলে নেজার থানায় নতুন করে অভিযোগ জানায় নিহত পরিবার। সেই আবেদনে সাড়া দিয়ে মাটি খুঁড়ে বের করা হলো হাড়গোড়।





















