Seikh Sahjahan: এবার ভোটের প্রচারে শেখ শাহজাহান বিতর্ক, বিজেপির সভামঞ্চে উঠে তাণ্ডব তৃণমূল কর্মীদের
ABP Ananda LIVE: এবার ভোটের প্রচারে শেখ শাহজাহান বিতর্ক। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে হিঙ্গলগঞ্জের নির্বাচনী সভায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করায় তুলকালাম বেধে যায়। বিজেপির সভামঞ্চে উঠে তাণ্ডব চালান তৃণমূল কর্মীরা। চেয়ার-টেবিল ভাঙা হয়। ভাইরাল ভিডিয়োয় সেই ছবি ধরা পড়ে। গতকাল হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে কালীতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল মণ্ডলকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। প্রচার সভায় হামলা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ED, CBI নিয়ে ভয় দেখানোয় কর্মীরা প্রতিবাদ জানায়, বিজেপির সভায় হামলা প্রসঙ্গে দাবি তৃণমূল প্রধানের।




















