Sandeshkhali Incident: 'যেদিন থেকে টাকার বিষয় ঢুকতে থাকে, আমাদের আন্দোলন ভাঙতে থাকে', দাবি মাম্পির
'যেদিন থেকে টাকার বিষয় ঢুকতে থাকে, আমাদের আন্দোলন ভাঙতে থাকে', দাবি সদ্য জেলমুক্ত বিজেপি নেত্রী মাম্পি দাসের...
হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জেল থেকে বেরিয়ে আক্রমণ মাম্পি দাসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালির মাম্পি দাসের।
'সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনও রাজনীতি ছিল না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে। সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে, অভিযোগ মিথ্যা নয়।' গ্রেফতারির ৪ দিন পর জেল থেকে ছাড়া পেয়ে বললেন মাম্পি দাস। এদিকে সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। হুমকি দিচ্ছে তৃণমূল, কোনও পদক্ষেপ করছে না পুলিশ। দ্বিতীয় দিনেও একের পর এক অভিযোগ সন্দেশখালির মহিলাদের।


















