এক্সপ্লোর

Sarada Case: সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে স্বস্তি DG রাজীব কুমারের। CBI-র আবেদন বাতিল, আগাম জামিন বহাল

ABP Ananda LIVE : সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন-মামলার শুনানিতে আপাতত স্বস্তি রাজীব কুমারের । রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল সুপ্রিম কোর্ট ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে CBI-এর আদালত অবমাননার অভিযোগ শুনবে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ৮ সপ্তাহ পরে শুনবে সুপ্রিম কোর্ট।

 রাজীব কুমারের আইনজীবীর সওয়াল

সারদাকাণ্ডে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বয়ান রেকর্ড করে সিবিআই। কলকাতায় তাঁর বাসভবনের সামনেও পৌঁছে গিয়েছিলেন সিবিআই অফিসাররা, তা নিয়ে সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে শিলংয়ে তাঁকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। মঞ্জুর করা হয় আগাম জামিন। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় CBI। ২০১৯ সালের ২৯ নভেম্বর নোটিস ইস্যু করে সর্বোচ্চ আদালত। ৬ বছর পর সোমবার ফের সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। এদিন সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল CBI. বর্তমান ডিজি-র ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য তাঁকে অকারণ হেনস্থা করা হচ্ছে বলে সওয়াল করেন রাজীব কুমারের আইনজীবী। তিনি সওয়াল করেন,'আজ পর্যন্ত CBI তলব করেনি। তদন্তে সহযোগিতা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন রাজীব কুমার। শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়, তা লঙ্ঘন করা হয়নি।  শিলংয়ে তাঁকে ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন কেন তারা আদালত অবমাননার আবেদন করছে? রাজীব কুমারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য।' 

CBI-এর আইনজীবীর সওয়াল

তখন CBI-এর আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, CBI পশ্চিমবঙ্গে তদন্তের জন্য গিয়েছিল। স্থানীয় পুলিশ, একজন অফিসারকে মারধর করে। কলকাতা পুলিশ তাঁদের গ্রেফতার করে। CBI অফিসারের বাসভবন ঘেরাও করা হয়। এটি একটি গুরুতর বিষয়। এই মামলার সঙ্গে অবমাননার আবেদনের সম্পর্ক রয়েছে। এরপর CBI-এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, আপনি কি গত ৬ বছরে একবারও রাজীব কুমারকে ডেকেছিলেন?পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, এটি অবাক করার মতো বিষয়, মামলাটি ৬ বছর ধরে বিচারাধীন। গত ৬ বছর ধরে তদন্তের সময় আপনারা তাকে ডাকেননি। ৬ বছরে এটি তালিকাভুক্ত করার জন্য আপনারা কোনও পদক্ষেপ নেননি। এরপর আজ, শুক্রবার শুনানিতে রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে CBI-এর আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। 

ভিডিও জেলার

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget