Saraswati Puja:প্রতিবছর সরস্বতী পুজো হলেও এবার রাজ্য়ের একাধিক স্কুলে পুজো হল না !বিক্ষোভ অভিভাবকদের
ABP Ananda LIVE: রীতি মেনে প্রতিবছরই স্কুলে সরস্বতী পুজো হত। কিন্তু এবার বোলপুর, দিনহাটা থেকে কাটোয়া, রাজ্য়ের একাধিক স্কুলে কোনও পুজো হল না! এ নিয়ে দফায় দফায় বিক্ষোভও দেখান অভিভাবকরা। প্রধান শিক্ষকদের কেউ বলছেন ফান্ড নেই, কেউ বলছেন পুজো করার মতো লোক নেই। কিন্তু ক্ষোভ তাতে কমানো যায়নি। কোথাও কোথাও আবার বন্ধ স্কুলগেটের সামনেই পুজোর আয়োজন করেন স্থানীয়রা
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।





















