Sashi Panja: 'সমন পাঠিয়ে অভিষেককে জন্মদিনের উপহার দিয়েছে ইডি', মন্তব্য শশী পাঁজার
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কাল ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির। কাল সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক, জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা। ভোটের আগে অভিষেককে ঠেকাতেই বারবার নিশানা করা হচ্ছে, অভিযোগ শশী পাঁজার। ৩ অক্টোবর শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ইডি। দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেদিন হাজিরা দেননি অভিষেক। '৯ অক্টোবর শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব করে ইডি', আদালতে দাবি করেন অভিষেকের আইনজীবী। অভিষেককে ইডির কাছে সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশে ১০ অক্টোবর ইডি-র দফতরে নথি জমা দেন অভিষেকের প্রতিনিধি।





















