Shahid Imam: তিনি স্কুলেও পড়ান, সিনেমাও করেন ! শাহিদ ইমামের চমকে দেওয়া প্রোফাইল
তিনি স্কুলেও পড়ান, সিনেমাও করেন। তিনি শাহিদ ইমাম (Shahid Imam)। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। শাহিদ ইমাম। তাঁর নির্মীয়মান বাড়ি এবং স্কুলে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। ফেব্রুয়ারির শুরুতে শেষবার স্কুলে গিয়েছিলেন শাহিদ। শাহিদ ইমাম। বাড়ি হুগলির আরামবাগে! বাবা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষাব্রতী হিসাবেই এলাকাই পরিচিত, অথচ তাঁর ছেলেই এখন অর্থের বিনিময়ে শিক্ষকের পদ বিক্রিতে অভিযুক্ত (Job Scam)! চলচ্চিত্র জগতে শাহিদের পরিচিত ছিল শুভম ইমাম নামে। আর এলাকায়, মহারাজ। সেই শাহিদই প্রাসাদোপম বাড়ি তৈরি করছিলেন আরামবাগের ঘোনাপাড়ায়। বাড়ির ভিতরে একটা পোড়া মোবাইল ফোনও পড়ে থাকতে দেখা গেছে।




















