Balagarh: বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসে তালা ভেঙে সেখানে ঢুকে তল্লাশি ইডি-র | ABP Ananda LIVE
একইসঙ্গে বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো । শান্তনুর (Shantanu Banerjee) একের পর এক সম্পত্তির উৎসের খোঁজে ম্যারাথন তল্লাশি ইডির । বলাগড় (Blagrah), ব্যান্ডেল (Bandel), চুঁচুড়ার (Chunchura) সঙ্গে সল্টলেকেও (Saltlake) ইডির ম্যারাথন তল্লাশি । বলাগড়ে গঙ্গার পাড়ে শান্তনুর আলিশান গেস্ট হাউস । 'গঙ্গার ভাঙন থেকে গেস্ট হাউস বাঁচাতে পঞ্চায়েতের টাকায় বালির বস্তা! হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের চারপাশে সশস্ত্র শাগরেদ! গান পয়েন্টে জমি জবরদখলের বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের




















