এক্সপ্লোর
Suvendu Adhikari: 'কয়লা চোর বলছে আমরা ভদ্রলোক' নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: ময়নার সভা থেকে ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দুর (Suvendu Adhikari)। এদিন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) হারিয়েছি। কিন্তু একটা কাজ একার দ্বারা হবে না। রাজ্যজুড়ে লুঠ চলছে, জঙ্গলরাজ কায়েম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে।' এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেন,'পুলিশ না থাকলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, বাকচার খাল পেরিয়ে পালাতে হবে।'
বিরোধী দলনেতা এদিন ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ইস্যু ছুঁয়ে বলেন, '২০২১ থেকে একের পর এক মামলা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বাস করছে। এই জন্যই কি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মানুষ ভোট দিয়েছিল?' এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমানে কৃষকদের সঙ্গে মিছিলের পর সভা করে বারংবাং একটাই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা হল 'নো ভোট টু মমতা।'
জেলার
"পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...", সাফ জানালেন মুখ্যমন্ত্রী
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
"যে ধর্ষণ করবে তাকে মরতে হবে", বললেন অর্জুন সিং | Arjun Singh | ABP Ananda
"কোন পরিস্থিতিতে পুলিশকে এ ধরনের কাজ করতে হচ্ছে...", কী বললেন Shankar Ghosh? | ABP
আরও দেখুন






















