WB Politics: বীরভূমে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের জেলা সম্পাদকের ছেলে
বীরভূমে (Birbhum) ধাক্কা সিপিএম (CPM), বিজেপিতে (BJP) ধাক্কা। তৃণমূলে (TMC) যোগ দিলেন সিপিএমের জেলা সম্পাদকের ছেলে। মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দিলেন তৃণমূলে।ছেলের ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সিপিএমের জেলা সম্পাদকের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক।
বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে বদল। শুক্রবার নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের ৮টি পদেই বসেছেন তৃণমূলের বিধায়করা। মদন মিত্র, সুদীপ্ত রায়, হুমায়ুন কবীর, পান্নালাল হালদার, আব্দুল খালেক মোল্লা, রুকবানুর রহমান, তপন দাশগুপ্ত ও অশোক চট্টোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটির ৮ চেয়ারম্যানের পদে বসেছেন। রাজ্যের শাসক দলের পক্ষে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরই প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একযোগে বিজেপির আট বিধায়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।






















