Sonarpur: বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ, সোনারপুরে প্রতিবেশীর হাতেই 'আক্রান্ত' দম্পতি
বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় সোনারপুরে আক্রান্ত দম্পতি। উঠল শ্লীলতাহানির অভিযোগও। পাল্টা অভিযোগ তুলেছেন অভিযুক্তরাও। রাজপুর, সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দম্পতির অভিযোগ, বাড়ির সামনে প্রতিদিনই আবর্জনা ফেলে যান প্রতিবেশী। এনিয়ে অভিযোগ জানানোয় ওই ব্যক্তিকে সতর্ক করে পুরসভা। তাতেও কাজ হয়নি। অভিযোগ, গতকাল আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দম্পতির উপর চড়াও হন প্রতিবেশী। স্বামীকে মারধর ও মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এ নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের দাবি, তাঁদের বাড়ির সামনেই আবর্জনা ফেলেন অভিযোগকারী দম্পতি। প্রতিবাদ করায় উল্টে তাঁরাই আক্রান্ত হন বলে অভিযোগ।
























