Sourav Ganguly | "মহালয়ার দিন ইডেনে পুজো উদ্বোধন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি", জানালেন সৌরভ
ABP Ananda LIVE : ''মহালয়ার দিন ইডেনে পুজো উদ্বোধন''। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ''১০ অক্টোবর মহালয়া উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে আসবেন প্রধানমন্ত্রী''। ''এটা আমাদের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি''। ''খেলা বাদ দিয়ে ইডেন গার্ডেন্স এই ধরনের অনুষ্ঠান অনেকদিন পরে হচ্ছে''। ''এমন অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী থাকছেন, উনি খেলা ভালবাসেন''। ''আমার সঙ্গে একাধিকবার ওনার কথা হয়েছে নানা বিষয় নিয়ে''। প্রতিক্রিয়া সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ
বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। শরিকি বিবাদে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি রেখার। (Rekha Patra Assault Allegations)
সন্দেশখালিতে শরিকি বিবাদে জড়ালেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টর শাহজামান তরফদারকে প্রথমে ধাক্কা, তার পর আঙুল তুলে তর্ক করেন রেখা। শুধু তাই নয়, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টরের জামার কলার ধরে বচসা করতেও দেখা যায় তাঁকে। ‘কী করবি?’, ‘কী করবি?’ বলে হুঙ্কার ছাড়তেও শোনা যায় তাঁকে। (BJP MLA Rekha Patra)






















