Sreelekha Mitra: পোস্টার বিতর্কে শ্রীলেখা, জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের | ABP Ananda Live
ABP Ananda LIVE : প্রধানমন্ত্রীর কুরুচির ছবি ব্যবহারের অভিযোগে গ্রেফতারের দাবি। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের বিজেপির গোরক্ষক সেনা কর্মীর। পুরুলুয়া সদর থানাতেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির।
পড়ুন আরও খবর...
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) বিরুদ্ধে। একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেতা-কর্মী। অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতারির দাবি করা হয়েছে। গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কী অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে? NEET প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন, শ্রীলেখা মিত্র ও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন অভিনেত্রী। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

















